২৪ অক্টোবর, ২০২৬
ডা.এম.এ.মান্নান,
ছবি: বক্তব্য দেন জেলা যুব বিভাগের সভাপতি মো.বোরহানুল ইসলাম
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে বার্ষিক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. বোরহানুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. এ. কে. এম. আব্দুল হামিদ।
সম্মেলনের উদ্বোধন করেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল সালাম এবং টাঙ্গাইল জেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া।
উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরপুর উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী।সম্মেলন শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ সিয়াম।
প্রধান অতিথির বক্তব্যে মো. বোরহানুল ইসলাম বলেন, যুবসমাজ একটি দেশের গুরুত্বপূর্ণ শক্তি। নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে যুবকদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের ইতিবাচক পরিবর্তন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
প্রধান মেহমান ডা. এ. কে. এম. আব্দুল হামিদ বলেন, যুবসমাজের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা অত্যন্ত জরুরি। মানুষের কল্যাণে কাজ করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে যুবকেরা সমাজে ইতিবাচক অবদান রাখতে পারেন। তিনি যুবকদের শিক্ষা, নৈতিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মাওলানা মো. রফিকুল ইসলাম বলেন, যুবসমাজকে সুশৃঙ্খল, দায়িত্বশীল ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল সালাম সংগঠনের কার্যক্রমে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। তিনি যুবকদের সাংগঠনিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি সমাজের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
টাঙ্গাইল জেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া তাঁর বক্তব্যে যুব বিভাগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ডা. এম. এ. মান্নান বলেন, যুবসমাজকে নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলা সময়ের দাবি। যুবকদের শুধু সাংগঠনিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না থেকে শিক্ষা, সমাজসেবা, মানবিক উদ্যোগ ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি নাগরপুরের যুবকদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। সম্মেলন সফল করতে সহযোগিতাকারী অতিথি, নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ সময় আরও বক্তব্য দেন দেলদুয়ার উপজেলা যুব বিভাগের সভাপতি মো. শামীম আল মামুন, নাগরপুর উপজেলা যুব বিভাগের ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল এবং সাবেক ছাত্রনেতা মো. তোফায়েল আহমেদ।
এ যুব সম্মেলনে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো.আব্দুল কাদের,উপজেলা ব্যবসায়ী বিভাগের সভাপতি মো.আব্দুল রশিদ মিয়া হারুন,নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো.ইমরান হোসাইন, উপজেলা যুব বিভাগের অফিস ও মিডিয়া সম্পাদক মো.আব্দুস সবুর, বেকড়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মো.জাকির হোসেন উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুব বিভাগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সম্মেলন শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে যুব বিভাগের নেতাকর্মীরা নাগরপুর বাজারের প্রধান প্রধান সড়কে শোডাউন করেন। পরে বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য,সাংগঠনিক কার্যক্রম সক্রিয় ভাবে দায়িত্ব পালন করায় ১২ টি ইউনিয়ন এর মধ্যে ৪ টি ইউনিয়নের সভাপতিদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।