০৪ অক্টোবর, ২০২৬
মোঃ মাহবুবুল ইসলাম,
ছবি: অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এমপি অধ্যাপক নজরুল ইসলাম
রাজশাহীর পুঠিয়ায় ৮৫টি ইজিবাইকের মালিককে নিয়ে তাহেরপুর রোড ইজিবাইক মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে এবং হ্যাঁ/না ভোটের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সামিউল ইসলাম সভাপতি ও বাবুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
শুক্রবার (৩রা অক্টোবর ২০২৬ইং) সকাল ১১টার দিকে পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে তাহেরপুরগামী রোডসংলগ্ন একটি ভবনে ইজিবাইক মালিকদের উপস্থিতি ও সমর্থনে এ কমিটি গঠন করা হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি।
এমপি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের অব্যাবস্থাপনার কারণে দীর্ঘদিন যাবৎ অনিয়ন্ত্রিত এই গুরুত্বপূর্ণ ইজিবাইক স্ট্যান্ডটি আজ এই ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে নবগঠিত কমিটির কল্যাণে নিয়ন্ত্রিত ও অধিকতর জনকল্যাণমুখী হতে চলেছে। তাহেরপুর হাটটি উত্তরবঙ্গ সহ সারাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিধায়, এই রোড দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন সহ বিভিন্ন শ্রেণির ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণের চলাচল। যার ফলে, পুঠিয়া-তাহেরপুরগামী এই রাস্তায় ইজিবাইক একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে পরিগনিত হয়েছে। আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে জনসাধারণকে সর্বোচ্চ সেবাটি দিতে সচেষ্ট থাকবেন। পাশাপাশি এটাও মনে রাখবেন যে, যাত্রী সেবা দিতে গিয়ে আপনাদের মধ্যে হয়তো মানসিক চাপ সৃষ্টি হতে পারে। যা আপনাদের মধ্যে অনেক তরুণ-যুবকের জন্য সামাল দেওয়া কঠিন হতে পারে। সেই সাথে আপনাদের মাঝে অনেকেই তারুণ্যের উম্মাদনায় পরস্পর পরস্পরের সাথে মনোমালিন্যে জড়িয়ে যেতে পারেন। এই বিষয় সম্পর্কে আপনারা সচেতন থাকবেন। এবং পরস্পর পরস্পরের সাথে মিলে মিশে ইজিবাইক দ্বারা আয়-রোজগারে মনোযোগী হবেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সামিউল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি সামিউল ইসলাম বলেন, ‘সব মালিকের মূল্যবান সমর্থনে আমাকে সভাপতি নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ। এই সমিতির সভাপতি আমি একা নই, প্রতিটি ইজিবাইক মালিকই এর অংশীদার।’
তিনি আরও বলেন, ‘যাত্রীদের সেবার মান ও নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ইজিবাইক চালকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মালিক ও যাত্রীদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমও নেওয়া হবে।’
নবগঠিত কমিটির নেতারা জানান, ইজিবাইক মালিক ও চালকদের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি যাত্রীসেবাকে আরও কার্যকর ও নিরাপদ করতে সমিতি কাজ করবে।
এ সময় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি মহোদয়ের সফল সঙ্গী হিসেবে পুঠিয়া ত্রিমহণী বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মো: মামুন, উপস্থিত ছিলেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুঠিয়া পৌর মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো: আবুল কালাম আজাদ মন্ডল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন,
শামসুল আলম সহ-সভাপতি
মোহাম্মদ বাবলু শেখ সাধারণ সম্পাদক,
মোহাম্মদ রাফি যুগ্ম-সা: সম্পাদক,
মোহাম্মদ কবি লাইন সম্পাদক,
মোহাম্মদ হাবিব কোষাধ্যক্ষ সহ সমিতির অন্যান্য সকল সদস্যবৃন্দ।
Good news
Good
wonderful news