২০ মার্চ, ২০২৬
সাবিক ওমর (সবুজ),
ছবি: শাজাহানপুরে নৈশপ্রহরীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন বিএনপি নেতা আজিজুর রহমান বিদ্যুৎ
শাজাহানপুরে নৈশপ্রহরীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। নিজ অর্থায়নে সামাজিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করেন তিনি।
গতকাল (১৯ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন বাজারে নৈশপ্রহরীদের হাতে ঈদ উপহার তুলে দেন। সরেজমিনে দেখা যায়, মাঝিড়া, বিব্লক, আড়িয়াবাজার, খরনা, চুপিনগর, আমরুল, মাদলা, ডোমনপুকুরসহ উপজেলার অন্যান্য বাজারে এ কার্যক্রম সম্পন্ন হয়। নৈশপ্রহরীরা ঈদ উপহার পেয়ে আবেগ আপ্লুত হন এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ বলেন,নিজ অর্থায়নে গরিব ও অসহায় মানুষদের মধ্যে ঈদ উপহার বিতরণ করতে পেরে আমি আনন্দিত। আমাদের লক্ষ্য সমাজের দরিদ্র মানুষদের পাশে থাকা এবং উৎসবের আনন্দ সবার জন্য নিশ্চিত করা। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিনের বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই উদ্যোগকে স্বাগত জানান। শাজাহানপুরে এই ধরনের সামাজিক কর্মকাণ্ড স্থানীয়দের মধ্যে মানবিক সহমর্মিতা ও উদারতার বার্তা ছড়িয়ে দেয়।
Good news
Good