২৩ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / রাজনীতি

রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র, সরঞ্জাম উদ্ধার

১৬ অগাস্ট, ২০২৫

মাহমুদ,
স্টাফ রির্পোটার

ছবি: ছাত্রলীগের সাবেক নেতার "ডক্টর ইংলিশ (Doctor English)" নামক তথাকথিত কোচিং সেন্টার থেকে রাজশাহীতে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

রাজশাহীতে ‘ডক্টর ইংলিশ কোচিং সেন্টার’ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রাজশাহী নগরীর কাদিরগঞ্জে কামরুজ্জামানের কবরের সামনে অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামসহ আরও অনেক কিছু উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেখানে অভিযান চলছে।

শনিবার সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত এ প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল। কোচিং সেন্টারটি পরিচালনা করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অভিযানে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, বিপুল কার্তুজ, তিন বক্স এয়ারগান সিসা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি ট্রাজারগান, ১০টি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কিছু জানেন না। তবে সেনাবাহিনী যদি অভিযানে উদ্ধারকৃত জিনিসপত্র পুলিশের কাছে হস্তান্তর করে, তখন বিস্তারিত জানানো হবে।

Related Article