৩১ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

রাজশাহীতে ১৩ দফা শিক্ষা দাবি আদায়ের লক্ষ্যে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

৩০ অগাস্ট, ২০২৬

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: গোল টেবিল বৈঠক

শিক্ষাখাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) রাজশাহীর বোয়ালিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক, শিক্ষাখাতে সরকারি বরাদ্দ বৃদ্ধি, কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ১৩ দফা শিক্ষা দাবির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ এবং শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক হোসাইন আহমদ আজমি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামিউল ইসলাম, রাজশাহীর দারুস সালাম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি জাকারিয়া হাবিবী, শিক্ষাবিদ মুফতি আতিকুর রহমান, খেলাফত মজলিস রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক নাইমুর রহমান রাজী, মাওলানা আব্দুল্লাহ, মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিরা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ করা জরুরি। এ লক্ষ্যে ১৩ দফা শিক্ষা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট মহলের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

বৈঠক থেকে শিক্ষার অধিকার, মানোন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারের দাবিতে দায়িত্বশীল আলোচনা ও কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news