১৪ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রফেসর নজরুল ইসলামের ঐতিহাসিক ভূমিধ্বস বিজয়!!

১৩ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: প্রফেসর নজরুল ইসলাম মন্ডল, এমপি, রাজশাহী-৫।

বেসরকারি প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী প্রফেসর নজরুল ইসলাম মণ্ডল পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৩৫ ভোট। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর শুরু হয় ভোট গণনা। রাত সাড়ে ৭টার পর থেকে একে একে কেন্দ্রগুলোর ফলাফল আসতে শুরু করে। 

সর্বশেষ বেসরকারি ফলাফলে রাজশাহী-৫ আসনের ১৩২ ভোটকেন্দ্রের মধ্যে ১৩০টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রফেসর নজরুল ইসলাম মণ্ডল এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন। 

বেসরকারি প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী প্রফেসর নজরুল ইসলাম মণ্ডল পেয়েছেন এক লাখ ৫২ হাজার ৮৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭২ হাজার ৫১২ ভোট। অর্থাৎ বিএনপির প্রার্থী প্রফেসর নজরুল ইসলাম মণ্ডল মোট ৮০ হাজার ৩২৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। 

এদিকে গণভোটে ‘হ্যাঁ’ তে মোট এক লাখ ৩৩ হাজার ৮৯৬ ভোট এবং ‘না’ তে ৭৮ হাজার ৫৯৫ ভোট পড়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল তিন লাখ ৫৩ হাজার ১৭৭ জন। এরমধ্যে প্রায় ৬৭ দশমিক ২৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Related Article