২৬ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

দক্ষিণ গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

২৬ অগাস্ট, ২০২৬

ছবি: অভিযোগ কারী ব্যবসায়ী খোরশেদ আলম

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়নের বাঙ্গালকান্দি গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে খোরশেদ আলম নামে এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ও বাজারে ব্যবসা করতে না দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচা সেলিম ঢালীর বিরুদ্ধে।

অভিযোগকারী খোরশেদ আলমের দাবি, তার আপন চাচা সেলিম ঢালীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রায় ১২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমি নিয়ে সামাজিকভাবে সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে বিষয়টি নিয়ে সালিশের ব্যবস্থাও করা হয়।

খোরশেদ আলম অভিযোগ করে বলেন, সালিশ ও মীমাংসার উদ্যোগ নেওয়ার পরও জমি-সংক্রান্ত বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি। বরং সম্প্রতি তাকে জমির বিষয় নিয়ে আর কোনো কথা না বলতে এবং বিষয়টি নিয়ে এগোলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে বাজারে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী খোরশেদ আলম। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমের ফেসবুক আইডিতে বিষয়টি তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরে নিজের প্রাণনিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

খোরশেদ আলম জানান, বিষয়টি নিয়ে তিনি প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

তবে অভিযুক্ত সেলিম ঢালীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

Related Article