২৫ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

অন্যায়কারীদের কোনো ছাড় নেই — এমপি লাভলু

২৪ Jun, ২০২৬

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: অসুস্থ শিক্ষার্থীদের দেখতে যান রবিউল আওয়াল লাভলু এমপি

অন্যায়কারীদের কোনো ছাড় নেই। যারা এ ধরনের অন্যায় করেছে, তারা অমানবিক। তাদের কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত।

মঙ্গলবার (২৪ জুন) রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হওয়ার ঘটনায় নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শিক্ষার্থীদের দেখতে এসে এসব কথা বলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।

তিনি বলেন, “সংসদ অধিবেশন শেষ করেই আমাকে এখানে চলে আসতে হয়েছে। আসতেই হবে, কারণ এ ছেলে-মেয়েরা আমাদের সন্তান।” এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের কাছে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির, এমপি রবিউল আউয়াল লাভলুর সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের একটি টিউবওয়েলের পানি পান করার পর অন্তত ৩৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসন সংশ্লিষ্ট টিউবওয়েলের পানির নমুনা সংগ্রহ করেছে।


 

Related Article