২১ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

ধুনট-শেরপুরের উন্নয়ন ও জনস্বার্থে এমপি সিরাজের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়

২০ সেপ্টেম্বর, ২০২৬

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: এমপি সিরাজের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়


ধুনট-শেরপুরের উন্নয়ন, জনস্বার্থ এবং স্থানীয় পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুনট উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় নির্বাচনসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার (দুলাল সাবেক চেয়ারম্যান) এবং ধুনট পৌরসভার মেয়র পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম।

সাক্ষাৎকালে ধুনট-শেরপুরের সার্বিক উন্নয়ন, স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সহাবস্থান, পারস্পরিক সম্মান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

মাওলানা আমিনুল ইসলাম ও রফিকুল ইসলাম তালুকদার (দুলাল সাবেক চেয়ারম্যান) বলেন, রাজনৈতিক ও আদর্শিক অবস্থানে ভিন্নতা থাকলেও এলাকার মানুষের স্বার্থ ও উন্নয়নের প্রশ্নে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখা প্রয়োজন। দল-মতের ঊর্ধ্বে উঠে ধুনট-শেরপুরের মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ওপর তারা গুরুত্ব দেন।

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়েও মতবিনিময় হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এমন সৌজন্যপূর্ণ সাক্ষাৎ স্থানীয় পর্যায়ে পারস্পরিক সম্পর্ক ও রাজনৈতিক সহাবস্থানের ইতিবাচক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে।

Related Article