০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
আইন-আদালত / বিশেষ সংবাদ / অপরাধ

অবৈধ মোটরসাইকেল নিয়ন্ত্রণে দেলদুয়ারে মোবাইল কোট

১০ জানুয়ারী, ২০২৬

জুয়েল রানা,
দেলদুয়ার উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: জব্দকৃত মোটরসাইকেল

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবৈধ মোটরসাইকেল চলাচল ও ট্রাফিক আইন লঙ্ঘন রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে লাইসেন্সবিহীন চালক, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং হেলমেট ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।


মোবাইল কোর্ট চলাকালে একাধিক মোটরসাইকেল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট চালকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে। একই সঙ্গে মোটরসাইকেল চালকসহ সাধারণ জনগণকে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার এবং বৈধ কাগজপত্র সঙ্গে রাখার জন্য আহ্বান জানানো হয়।

Related Article