১৭ মার্চ, ২০২৬
সাইফুর রহমান বাদল,
ছবি: পুকুরের ছবি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নারায়ণকান্দি বালে মাঠে আক্তার হোসেন পুকুরে পূর্ব শত্রুতা জের ধরে বিষ প্রয়োগ করে।
মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। পুকুরে মালিক দাবি করেন পূর্ব শত্রুতা জের ধরে আমার পুকুরে গতরাতে বিষ প্রয়োগ করে।
প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে তিনি দাবি করেন। আক্তার হোসেন মেম্বারের ভাই মোঃ রকিবুল ইসলাম মালিতা দাবি করেন পূর্ব শত্রুতা জের ধরে ধরে আমার ভাইয়ের পুকুরে বিষ প্রয়োগ করে।
কাহারা বিষ প্রয়োগ করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন মধুপুর গ্রামের ওহাবের ছেলে মোঃ আলীম (৪৫) নারায়নকান্দি গ্রামের মৃত তক্কেল হোসেনের ছেলে মোঃ সুজন আলী (৩৫) মধুপুরের ওয়াল মিয়ার ভাটার ম্যানেজার মোঃ আশা সহ আরো আছে বলে ধারণা করেন।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক হোসেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আইয়ুব হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোঃ মাহবুর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।
Good news
Good
wonderful news