১৬ অগাস্ট, ২০২৫
জহিরুল ইসলাম,
ছবি: অতিথিরা
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পালবাড়ি বাজারে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইব্রাহিমপুর ইউনিয়নের কৃষকদলের আহবায়ক মোঃ নুরু মিয়া'র সভাপতিত্বে।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস ও ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে.এম মামুনুর রশিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে কে এম মামুনুর রশিদ বলেন, নবীনগর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ও প্রত্যেকটি ওয়ার্ডে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আমি নবীনগর উপজেলা কৃষকদের সাথে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন দল থেকে মনোনয়ন পেয়ে আপনাদের সাথে থেকে আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যেতে পারি৷
কে এম মামুনুর রশিদ আরো বলেন, বিগত ১৭ বছরে আপনারা ব্যাংকে যে টাকা জমা রেখেছেন, সেই টাকা বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জালিয়াতি করে দেশকে ধ্বংস করে দিয়েছে।
ইব্রাহিমপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায়।প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,উদ্বোধক হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মোঃ আল আমিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মমিনুল হক পলাশ,
উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক মোজাম্মেল হক সহ বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।