১৯ অগাস্ট, ২০২৫
জহিরুল ইসলাম,
ছবি: নেতাকর্মীরা
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকালে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করে।
র্যালিটি সলিমগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিততে সমাবেশ করে।
এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল।সলিমগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রতন সার্বিক আয়োজনে।
সলিমমগঞ্জ ইউনিয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকির হোসেনের চমৎকার মনোমুগ্ধকর সঞ্চালনায় ও সলিমগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সলিমগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি একরাম হোসেন, সলিমগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নাসির আহমেদ়,
স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মোঃ জামাল মিয়া সহ বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল দেশের যেকোনো ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে স্বেচ্ছাসেবক দল অতীতের মতোই রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।