০৮ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নবীনগরে নারী প্রার্থী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন নাহিদা জাহান

০৭ ফেব্রুয়ারী, ২০২৬

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: নাহিদা জাহান

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর-আসনে জমে উঠেছে প্রচার। বিএনপি-জামায়াত, স্বতন্ত্র ও ১১ দলীয় ঐক্য জোট  হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন এক নারী প্রার্থী নাহিদা জাহান।

অনেক পুরুষের মধ্যে নির্বাচনি মাঠে তাদের উপস্থিতি ভোটের সমীকরণে যোগ করেছে ভিন্ন মাত্রা। আসনটি উপজেলার ২১টি ইউনিয়ন ও ১টি প্রথম শ্রেণীর পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৪ হাজার ৮২৬ জন। এরমধ্যে মহিলা ভোটার সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ৮৭ জন।

গণসংহতি আন্দোলন বাংলাদেশ মাথাল মার্কা প্রতীকে ভোটের মাঠে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। উপজেলার সর্বমোট আট জন প্রার্থীর মধ্যেও একমাত্র নারীপ্রার্থী নাহিদা জাহান। সকল প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হেভিওয়েট প্রার্থীদের মাঝে নারী প্রার্থীদের অংশগ্রহণ ভোটারদের মধ্যে সচেতনতা ও আগ্রহ বাড়াচ্ছে। নারী ভোটারদের পাশাপাশি তরুণ ভোটারদের একটি অংশ উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতিতে আকৃষ্ট হচ্ছে।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, নবীনগর নির্বাচনি মাঠে নারী প্রার্থীদের এ উপস্থিতি ভবিষ্যৎ রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে অনুপ্রেরণা জোগাবে। এই নারী প্রার্থীর অংশগ্রহণ শুধু ভোটের প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি নারীর ক্ষমতায়নেরও একটি প্রতীক। তাদের মতে, নবীনগরে গ্রাম থেকে শহর পর্যন্ত নারীদের রাজনৈতিক সচেতনতা বাড়াতে এ সাহসী পদচারণা দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।

নবীনগরে -৫ মাথাল মার্কা নিয়ে লড়ছেন নাহিদা জাহান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের পুত্রবধু। তথ্যপ্রযুক্তি বিষয়ক নারী উদ্যোক্তা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ায় অঙ্গীকারবদ্ধ গনসংহতি আন্দোলন জিএসএ থেকে মনোনীত প্রার্থী

নাহিদা জাহান বলেন, আমি নির্বাচিত হলে নাগরিক মর্যাদা নিশ্চিত অবকাঠামোগত উন্নয়ন ও সন্ত্রাস-চাদাবাজিমুক্ত নবীনগর গঠন আমাদের অঙ্গীকার,নারীদের কর্মসংস্থান ও তরুণদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়তে কাজ করব।

এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন আমার অগ্রাধিকার।অপর দিকে বিএনপি-জামায়াত ও স্বতন্ত্র ১১ দলীয় জোট সহ  ৭ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।নাহিদা জাহান বলেন, এ এলাকায় দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকলেও সাধারণ মানুষের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে নদীভাঙন রোধ, কৃষকের কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেব।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good