২২ মার্চ, ২০২৩
রাজু কুমার দে,
ছবি: আহত শিক্ষার্থীর হাসপাতালে চিকিৎসা গ্রহনের স্থীর চিত্র
নাটোরের সিংড়ায় দশম শ্রেণির শিক্ষার্থী জিহাদ আহমেদ (১৫) কে মারপিট করেছে প্রতিপক্ষরা।
চামারী বিএন উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করায় এলাকার স্থানীয় বখাটেদের নিষেধ করলে গত মঙ্গলবার বিকেলে মারপিটের শিকার হয় ঐ শিক্ষার্থী।
পরে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জিহাদ রোধি চামারী গ্রামের আহাম্মেদ আলীর পুত্র।
এ বিষয়ে সিংড়া থানায় রবি সরদার, হায়দার ও মানিককে আসামী করে লিখিত অভিযোগ করেছেন আহাম্মেদ আলী।
Good news
Good