০৮ জানুয়ারী, ২০২৬
ডা.এম.এ.মান্নান,
ছবি: বিবাহ অনুষ্ঠান
ইসলাম ধর্মের বিধান ও সুন্নাহ অনুযায়ী রবিবার, ৪ জানুয়ারি ২০২৬ তারিখে কনের নিজ বাসভবনে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের মরহুম আব্দুল হাকিম মিয়ার বড় পুত্র, সাংবাদিক মো. আব্দুল হালিম মিয়া একই উপজেলার ভাদ্রা ইউনিয়নের চাষা-ভাদ্রা গ্রামের মো. ওহাব উদ্দিন মাষ্টার-এর কন্যা মোছাঃ ওমি আক্তার-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। (আলহামদুলিল্লাহ)
পরবর্তীতে সুন্নাহ অনুসরণে বুধবার, ৭ জানুয়ারি ২০২৬ তারিখে দুপুরে বর সাংবাদিক মো. আব্দুল হালিম মিয়ার নিজ বাড়ি, কলমাইদ গ্রামে উলিমা অনুষ্ঠান সম্পন্ন হয়।
উলিমা ও বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ, নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, সাংবাদিক এম.এ. মান্নান, সাংবাদিক মাওলানা মাসুদুর রহমান, সাংবাদিক জশিউর রহমান লুকন।
এছাড়া অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক, আলেম সমাজসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উলিমা ও বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণরূপে ইসলাম ধর্মের নিয়ম-কানুন মেনে সম্পন্ন হয়। এ উপলক্ষে দুই পরিবারের মধ্যে সামাজিক ও ধর্মীয় সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়।
এ সময় বর সাংবাদিক মো. আব্দুল হালিম মিয়া বলেন,আমার জীবনের এই পবিত্র মুহূর্তে উপস্থিত থেকে যারা দোয়া ও সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের নতুন দাম্পত্য জীবনের জন্য সবার নিকট দোয়া কামনা করছি।
ধন্যবাদ 🌸💚
Good news