৩১ অক্টোবর, ২০২৬
মোঃ সোহেল রানা,
ছবি: নাগরপুরে এসএসসি ব্যাচ ’৯৬-এর জমজমাট পুনর্মিলনী অনুষ্ঠিত
নাগরপুরে এসএসসি ব্যাচ ’৯৬-এর জমজমাট পুনর্মিলনী অনুষ্ঠিত
টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ব্যাচ ’৯৬-এর জমজমাট পুনর্মিলনী। দীর্ঘদিন পর সহপাঠীদের একসঙ্গে পেয়ে আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ আর প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। পুরোনো দিনের স্মৃতি রোমন্থন, একে অপরের খোঁজখবর নেওয়া এবং বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।
শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী নোয়াই কটেজে এসএসসি ব্যাচ ’৯৬-এর উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দীর্ঘদিনের ব্যবধান ভুলে সহপাঠীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। স্কুলজীবনের মধুর স্মৃতি, দুরন্ত কৈশোরের নানা ঘটনা এবং জীবনের পথচলার অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন তাঁরা। হাসি-আনন্দ আর আন্তরিকতার আবহে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
বন্ধুত্বের অটুট বন্ধনকে নতুন করে উদ্যাপন এবং আগামী দিনগুলোতেও পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয়ে পুনর্মিলনীতে অংশ নেওয়া সহপাঠীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
মাঝে মধ্যাহ্ন ভোজ শেষে ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়ে ওঠে।
মধ্যাহ্নভোজ শেষে নিজেদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
Good news
Good
wonderful news