২১ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নাগরপুরে এলাসিন সেতুর টোল বন্ধের দাবিতে প্রতীকী অনশন পালিত

২০ মে, ২০২৬

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: প্রতীকী অনশন

টাঙ্গাইলের নাগরপুরে এলাসিন সেতুর টোল আদায় বন্ধের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) সকাল ১১টা থেকে নাগরপুর উপজেলা মোড়ে মানবাধিকার কর্মী ব্যারিস্টার হাসনাত জামিলের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।

বক্তারা বলেন, এলাসিন সেতুতে দীর্ঘদিন ধরে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ যাত্রীদের অতিরিক্ত আর্থিক চাপ বহন করতে হচ্ছে। দ্রুত টোল আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা পর্যন্ত আন্দোলন ও প্রতীকী অনশন কর্মসূচি চলমান থাকবে।

এসময় মানবাধিকার কর্মী ব্যারিস্টার হাসনাত জামিল, ব্যারিস্টার আমির হোসাইন মিল্টন, সাংবাদিক ডা. এম. এ. মান্নান, সাবেক ছাত্রনেতা

আব্দুর রশিদ হারুন,সাবেক ছাত্রনেতা আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা মো. তোফায়েল আহমেদসহ নাগরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক প্রতীকী অনশনে অংশগ্রহণ করেন এবং যৌক্তিক দাবীরর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য প্রদান করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good