০৭ নভেম্বর, ২০২৬
মোঃ সোহেল রানা,
ছবি: নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মোঃ সোহেল রানা : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ক্যাডেট স্কুলে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
আজ শনিবার ৭ নভেম্বর সকাল ১০টায় দিবসটি উপলক্ষে শহীদ ক্যাডেট স্কুলের উদ্যোগে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শহীদ ক্যাডেট স্কুলের পরিচালক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন, সিনিয়র শিক্ষিকা মাসুদা পারভীন জলি, সিনিয়র শিক্ষক লিয়াকত হোসেন সহ প্রতিষ্ঠানের কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের ইতিহাসে দিবসটির গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির চেতনা নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস, দেশপ্রেম, সৃজনশীলতা ও মুক্তচিন্তার বিকাশে উৎসাহ প্রদান করা হয়।
আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
Good news
Good
wonderful news