০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয় / শিক্ষা / আইন-আদালত / অপরাধ

মাদকবিরোধী অভিযানে দুই যুবক আটক

১৬ অক্টোবর, ২০২৫

ছবি: আটককৃত ব্যক্তিগণ

চট্টগ্রামেরচন্দনাইশ দোহাজারীতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে চন্দনাইশথানা ও দোহাজারী তদন্তকেন্দ্রের যৌথ টিম। তারা হলেন স্বপন দাশের ছেলে আশিষ দাশ (২০) ও মোহাম্মদ কাশেমের ছেলে মোহাম্মদ ইব্রাহিম অমি (২০) । দুইজনই দোহাজারীপৌরসভার আওতাধীন রায়জোয়ারা গ্রামে বসবাস করেন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দোহাজারী পৌরসভা সদরস্থ স্টেশন রোড এলাকায় হাবিব প্লাজার সামনে থেকে সাধারন জনগণ তাদেরকে আটক করে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এস আই নাজমুলের নেতৃত্বে অভিযানের সময়তাদের কাছ থেকে উল্লেখযোগ্যপরিমাণ ইয়াবা উদ্ধার করাহয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেতারা মাদক ব্যবসার সঙ্গেজড়িত থাকার কথা স্বীকারকরেছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানোহয়েছে, মাদকবিরোধী এই অভিযান অব্যাহতথাকবে।

এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।  বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।

Related Article