১১ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চারাভাঙ্গা সাব-রেজিস্ট্রার অফিসের এক নকল নবীশের বিরুদ্ধে নারী সহকর্মীকে যৌন হয়রানি, শারীরিক নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে ব্ল্যাকমেইলের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করেন উপজেলার নয়নপুর এলাকার শেখ জান্নাত আরা(রুনু)। তিনি একই অফিসে নকলনবীশ হিসেবে কর্মরত আছেন। আসামি হিসেবে করা হয়েছে একই অফিসের নকল নবীশ **অসীম কুমার নাগকে**।
মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে **মাধবপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (৬)**-এ। মামলার নং—**সি.আর ৮২১/২০২৫**।
অভিযোগপত্রে জান্নাত আরা ইসলাম উল্লেখ করেছেন, আসামি অসীম কুমার নাগ দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে মানসিক চাপ, হুমকি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে হয়রানি করে আসছিলেন। একাধিকবার অফিসে এবং বাইরে তাকে জোরপূর্বক শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একাধিকবার ভুক্তভোগীর অজ্ঞাতে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে আসামি পর্নোগ্রাফি আইন অনুযায়ী অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন। পরবর্তীতে তিনি ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করতেন।
এছাড়া এক পর্যায়ে আসামি তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মারধর করে আহত করেন এবং তার গলার সোনার চেইন ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ আছে।
ভুক্তভোগী জানান, মানসম্মানের ভয়ে তিনি প্রথমে বিষয়টি গোপন রেখেছিলেন। পরে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে স্বামী ও পরিবারের পরামর্শে আদালতের শরণাপন্ন হন।
মামলাটি **পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১)/৮(২)/৮(৩)/৮(৫)(ক)** এবং দণ্ডবিধির **৩২৩/৩০৭/৩৫৪/৩৮০ ধারা** অনুযায়ী দায়ের করা হয়েছে।
Good news
Good