০৫ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

লংগাইরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে উঠান বৈঠক

০৪ অগাস্ট, ২০২৬

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: উপস্থিত স্থানীয় এলাকাবাসীর একাংশ


ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার ৪ নম্বর লংগাইর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বক্তারা দাবি করেন, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন এবং সে ক্ষেত্রে মোহাইমিনুল ইসলাম জনি উপযুক্ত প্রার্থী।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোলাবাড়ী গ্রামের মোহাম্মদ ওয়াজিত দপ্তরির বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রবীণ, তরুণ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন।

আলহাজ মো. নবী হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং এ কে এম কবির আহাম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আলহাজ মো. নবী হোসেন তালুকদার, এ কে এম কবির আহাম্মেদ, মোহাম্মদ রমজান তালুকদার, মাসুদ তালুকদার, ফালু দপ্তরী, সহর আলী, মকবুল বেপারী, খোকা দপ্তরী, খাইরুল বেপারী, হ্যাপি ও সুফিয়া বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, লংগাইর ইউনিয়নের অনেক গ্রামীণ সড়ক, সেতু-কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিখাতের উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্বের বিকল্প নেই। তারা আরও দাবি করেন, মানুষের পাশে থেকে কাজ করার মানসিকতা, সততা ও নেতৃত্বগুণের কারণে মোহাইমিনুল ইসলাম জনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাইমিনুল ইসলাম জনি বলেন, “আমি মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই কাজ করছি। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে লংগাইর ইউনিয়নের প্রতিটি গ্রামের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক অবকাঠামোর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। একটি আধুনিক, নিরাপদ ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা আগামী নির্বাচনে মোহাইমিনুল ইসলাম জনির পক্ষে গণসংযোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Article