১৪ অগাস্ট, ২০২৬
সাইফুর রহমান বাদল,
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামে মা শখের বানুকে (৫৭) জবাই করে হত্যা করেছে ছেলে। আজ শুক্রবার (১৪ আগস্ট) ভোরেরাতের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ছেলে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে।
জানা যায়, ছেলে ইখলাসুর রহমানের মাদক সেবন ও মাদকের টাকা নিয়ে প্রায়ই বাগবিতণ্ডা হতো মা শখের বানুর সাথে। গেল রাতেও মায়ের কাছে টাকা চায় ছেলে।
এ নিয়েও তাদের মধ্যে কথাটাকাটির ঘটনা ঘটে। পরে ভোরেরাতের দিকে মায়ের কক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায় ছেলে।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, মাদক সেবন নিয়ে বিরোধের জেরে সন্তান তার মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাষে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করার কার্যক্রম চলমান আছে। ঘটনার পর ওই গ্রামেরই পার্শ্ববর্তী স্থান থেকে ছেলে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে।
Good news
Good
wonderful news