২৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
আইন-আদালত

ঝিনাইদহে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে রিভলবার ও গুলি উদ্ধার

০৫ সেপ্টেম্বর, ২০২৫

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুশনা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি আমবাগান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।


সেনাবাহিনীর ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে এবং কোটচাঁদপুর মডেল থানার এসআই ওমর ফারুকের উপস্থিতিতে অভিযান চালানো হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রিভলবারে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে।


অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো চক্র অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য অস্ত্রটি বাগানে লুকিয়ে রেখেছিল। তবে কারা এ অস্ত্র-গুলি রেখেছে তা এখনো জানা যায়নি।


এ বিষয় কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কবির হোসেন মাতুব্বর বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রঘুনাথপুর গ্রামে অতীতে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ধরনের ভারী অস্ত্র উদ্ধারের ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে।

Related Article