২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
আইন-আদালত

ঝিনাইদহে মোটরসাইকেল বাইসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

১৪ অগাস্ট, ২০২৫

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: ফাইল ফটো

ঝিনাইদহে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে আরাফাত হোসেন (১৬) ও শিহাব (১৪) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬) এবং একই গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং শিহাব কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনরা জানান, রাত ৮টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পার্শ্ববর্তী বয়রাতলা বাজারে যাচ্ছিল। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে পাঁচজন আহত হন।

তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুরে রেফার্ড করা হয় চিকিৎসকেরা। পরে ফরিদপুর যাওয়ার পথে শিহাব মারা যায়। এছাড়া ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আরাফাত হোসেনের মৃত্যু ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার পারিবারিকভাবে মরদেহ দাফন করা হবে।

Related Article