১৭ অগাস্ট, ২০২৫
সাইফুর রহমান বাদল,
ছবি: সংগৃহীত
রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার ধাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে দুই যাত্রীর কাছ থেকে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ধাওড়া গ্রামের ভ্যানচালক আরব আলী ও রবিউল ইসলামের মধ্যে হাতাহাতি হয়। তারা দুজনই ধাওড়া গ্রামের আইয়ুব মণ্ডল ও স্বপন মণ্ডলের সামাজিক দলের সমর্থক। হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই ধাওড়া গ্রামে উত্তেজনা চলছিল। এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে এদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, “ভ্যান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার জেরে আজ সকালে ধাওড়া গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১০ জনের বেশি আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”