০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
আইন-আদালত

ঝিনাইদহ চক্ষু হাসপাতাল থেকে চালকসহ ইজিবাইক নিখোঁজ

১১ অগাস্ট, ২০২৫

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ চক্ষু হাসপাতাল থেকে একটি ইজিবাইকসহ চালক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার সকাল থেকে এ ঘটনা ঘটে, আর আজ সোমবার সকাল পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ চালকের নাম তাজিম আহমেদ (১৭)। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গাজীপুর গ্রামের আলী হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে তাজিম উপজেলার তাহেরহুদা গ্রাম থেকে কয়েকজন যাত্রীকে রিজার্ভ ভাড়া নিয়ে ঝিনাইদহ চক্ষু হাসপাতালে যান। সেখানে চিকিৎসা শেষে যাত্রীদের নিয়ে বিকেলে তাহেরহুদা ফেরার জন্য তিনি হাসপাতাল প্রাঙ্গণে অপেক্ষা করছিলেন।

কিন্তু বিকেল ৫টা ৩০ মিনিটের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। উদ্বিগ্ন পরিবার সন্ধ্যার পর ঝিনাইদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলেও এখনো তার কোনো সন্ধান পায়নি।

এদিকে হঠাৎ করেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোক ও উৎকণ্ঠায় ভেঙে পড়েছে স্বজনরা। তাদের দাবি, দ্রুত তাজিম ও ইজিবাইকের সন্ধান বের করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাক।

Related Article