০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
আইন-আদালত

হরিণাকুণ্ডুতে মোবাইল কোর্টে বিভিন্ন অভিযোগে জরিমানা

০৮ অগাস্ট, ২০২৫

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: ফাইল ছবি

 ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফলসী ইউনিয়নের এক জনকে ১০ হাজার টাকা জরিমানা এবং রঘুনাথপুর ইউনিয়নের আরো এক জনকে মুচলেকা প্রদান করা হয়। ফলসী গ্রামের ইবাদতের কন্যা জান্নাতুল এর পিতা ইবাদতকে বাল্য বিবাহের দায়ে ১০ হাজার টাকা জরিমানা অনাদয়ে ছয় (০৬) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান অপর দিকে আরেক জনকে ১৮ বছর না হওয়ায় মুচলেকা প্রদান করলেন, উপজেলা  নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বি.এম তারিক-উজ-জামান, এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।

শনিবার(০৮ আগষ্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  ফলসী গ্রামে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় এই আদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট বি.এম তারিক-উজ-জামান।

অপর দিকে আরেক জনকে মুচলেকা প্রদান করলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  ফিরোজা সুলতানা। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়ে নির্বাহী অফিসারের সঙ্গীয় ফোর্স ও তার অফিসের উদ্যোগতা মিল্টন আলী উপস্থিত ছিলেন।

Related Article