৩১ অগাস্ট, ২০২৬
সাইফুর রহমান বাদল,
ছবি: নজরুল বর্ষ পালিত
কবির আদর্শ ও সম্ভাবনাময় সৃষ্টিকে আরো নতুন ভাবে তুলে ধরতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার "নজরুল বর্ষ" উদযাপন করছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলাতে নজরুল বর্ষ পালিত হয়েছে। নজরুল বর্ষ উপলক্ষে সোমবার (৩১ আগষ্ট) আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়াম প্রাঙ্গণে, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এক মনোজ্ঞা সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে, এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। হরিণাকুণ্ডু পৌর বিএনপি'র সভাপতি জিন্নাতুল খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ও হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা রিপন সহ আরো অনেকেই।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙ্গালী জাতির অসাম্প্রদায়িক চেতনার কণ্ঠস্বর ছিলেন নজরুল। সমাজের অন্যায়, অত্যাচার, শোষণ,বঞ্চনার, নির্যাতন ও জুলুমের বিরুদ্ধে সবসময়ই দেখিয়েছেন মুক্তির পথ।