২০ অক্টোবর, ২০২৫
সাইফুর রহমান বাদল,
ছবি: সংগৃহীত
হরিণাকুন্ডুতে উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় বৈষম্য ও প্রতিকার শীর্ষক এক মতবিনিময় সভা হরিনাকুণ্ডুস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
হরিণাকুণ্ডু উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এবং উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, মাকসুদুর রহমান টিটোর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম.এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খাঁন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রভাষক আনিচুর রহমান,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কামরুজ্জামান লিজি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মওলানা কামাল উদ্দিন,
জেলা শিক্ষক সমিতির আহবায়ক আশরাফুল ইসলাম,
উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামীম রেজাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষকগন উপস্থিত ছিলেন।