০৯ Jun, ২০২৬
সাইফুর রহমান বাদল,
ছবি: মেলার ছবি
ঝিনাইদহে'র হরিনাকুন্ডু উপজেলা'র যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা অনুষ্ঠিত হয়েছে।০৯/০৬/২০২৬ মঙ্গলবার সকাল ১০:০০ঘটিকার সময় শুভ উদ্ভোদন করেন হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ রায় দীপন। সভাপতিত্ব করতে হরিনাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শহীদ মোহাম্মদ তিতুমীর।
হরিনাকুন্ডু উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও কৃষকদের মাঝে নতুন উদ্ভাবন তুলে ধরতে দেশজুড়ে আয়োজিত হচ্ছে কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা ২০২৬।
মেলার বিভিন্ন স্টলগুলোতে ভাসমান বেডে সবজি চাষ, এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার প্রদর্শনের মাধ্যমে কৃষকদের সার্বিক প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।
মাঠপর্যায়ের কৃষি উন্নয়ন ও উৎপাদনে যুগান্তকারী পরিবর্তন আনতে আয়োজিত এসব প্রদর্শনী মেলায় তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। প্রদর্শনীতে স্থান পাওয়া স্টলগুলোর মধ্যে রয়েছে উন্নত জাতের বীজ, আধুনিক সেচ ব্যবস্থা, সার ও সাশ্রয়ী মূল্যে সরকারি ভর্তুকিকৃত বিভিন্ন কৃষি যন্ত্রপাতি।
মূলত প্রান্তিক কৃষকদের মাঝে অত্যাধুনিক কৃষি প্রযুক্তির পরিচয় ঘটিয়ে উৎপাদন খরচ কমানো ও ফসলের গুণগত মান বৃদ্ধি করাই মেলার মূল লক্ষ্য।