২৭ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

গ্রামীণ ঐতিহ্য রক্ষায় রুহিয়ায় মাসব্যাপী শিল্প মেলা, নির্মাণকাজের উদ্বোধন

০২ মে, ২০২৬

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: নির্মাণকাজের উদ্বোধন


গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ ও কুটির শিল্পের প্রসারে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাসব্যাপী ‘গ্রামীণ হস্ত ও কুটির শিল্প পণ্য মেলা’র অবকাঠামো নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রুহিয়া থানা প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় প্রগতি সংঘ মাঠে এ নির্মাণকাজের সূচনা হয়।
রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মজাহারুল ইসলাম বাদলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মানিক, রুহিয়া থানা বিএনপি সভাপতি আব্দুল জব্বার, সহ-সভাপতি রুহুল আমিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আপেল মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শপথ, ১নং রুহিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুল মান্নান, রুহিয়া থানা ট্রাক্টর মালিক সমিতির সভাপতি সাইদুর রহমান সুমিত ও সাধারণ সম্পাদক মোতাহার আলী, অ্যাডভোকেট সাইমন পারভেজ, রুহিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব আল সাদিক মিলনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
 

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা মেলার নির্ধারিত স্থানে খুঁটি গেঁথে আনুষ্ঠানিকভাবে অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
 

আয়োজক সূত্রে জানা যায়, গ্রামীণ ঐতিহ্য ও কুটির শিল্পকে মানুষের কাছে তুলে ধরা এবং বিনোদনের সুযোগ তৈরি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের তৈরি নানা ধরনের হস্তশিল্প পণ্যের স্টল থাকবে। পাশাপাশি শিশুদের জন্য নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনমূলক রাইডের ব্যবস্থা রাখা হয়েছে।
 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মেলা গ্রামীণ অর্থনীতিকে সচল করার পাশাপাশি স্থানীয় কারিগরদের উৎসাহিত করবে। তারা মেলাটি সফলভাবে সম্পন্ন করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, রুহিয়া থানা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় প্রগতি সংঘ মাঠে আয়োজিত এ মেলাটি আগামী এক মাস ধরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news