০৭ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

গোপালপুরে রাস্তা ছাড়া বিলের মধ্যে সেতু

২১ অগাস্ট, ২০২৫

মোস্তাফিজুর রহমান,
গোপালপুর উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: সেতুর ছবি

গোপালপুরে সড়ক ছাড়াই বিলের মধ্যে সেতু

টাঙ্গাইলের গোপালপুরে প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে ৩৬ ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হয়েছে। তবে সেতুটির দু’পাশে নেই কোনো সংযোগ সড়ক, নেই আশপাশে কোনো বসতিও। এ ছাড়া সেতুটি থেকে মাত্র ১০০ ফুট দূরে রয়েছে রেললাইন। ফলে সেতুটি মানুষের কোনো কাজে আসছে না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে সেতু নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামের গরিল্ল্যা বিলের মাঝে জামালপুর–যমুনা সেতু পূর্ব রেললাইনের পাশে সেতুটি নির্মাণ করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মোহাইল গ্রামের গরিল্ল্যা বিলের খালের ওপর নির্মিত সেতুর দু’পাশে কোনো সংযোগ সড়ক নেই। সেতুতে ওঠার জন্য সামান্য কিছু মাটি ফেলা হয়েছে। দুই পাশে কেবল বিল আর প্রায় ১০০ ফুট দূরে জামালপুর–যমুনা সেতু পূর্ব রেললাইন। অথচ সেতুর আশপাশে কোনো বসতিও নেই।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news