১৯ অগাস্ট, ২০২৫
মোস্তাফিজুর রহমান,
ছবি: মাওলানা হুমায়ুন কবির গণসংযোগ করছেন
টাঙ্গাইল- ২ (গোপালপুর ভুঞাপুরের) জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির গণ সংযোগ করেছেন।
সোমবার (১৮ আগষ্ট) বিকেলে উপজেলার আলমনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি গণ সংযোগ করেন এবং মসজিদে মুসল্লিদের সাথে মত বিনিময় করেন। গণসংযোগ কালে মাওলানা হুমায়ুন কবির উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়।আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাল্লাহ।আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন চান তিনি। গণসংযোগ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, আলমনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বাদশা, আলমনগর ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ লতিফ বিএসসি প্রমূখ।এ সময় বিপুলসংখ্যক জামায়াত এবং শিবিরের নেতৃবৃন্দ সংযোগে অংশগ্রহণ করেন।