২৬ সেপ্টেম্বর, ২০২২
মোঃবেল্লাল মিয়া,
ছবি: ছবি:
গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ জানান, একবছর পর ছাত্র অধিকার পরিষদ এর সাবেক আহবায়ক হাসান আল মামুন কারাগার থেকে মুক্ত হয়ে আজ বিকেলে তার গ্রামের বাড়ি নেত্রকোনায় যায়। সাথে গণঅধিকার পরিষদ এর যুগ্ম আহবায়ক রাশেদ খানসহও অনেকেই ছিলো। নেত্রকোনার মদনপুর বাজারে পৌঁছালে জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে হামলা করার চেষ্টা করে এসময় তাদের কয়েকজনকে কিল ঘুসি দেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে হাসান আল মামুন তাদের বাড়িতে চলে যায়, কিছুক্ষণ পর বাড়িতে এসেও ছাত্রলীগের নেতারা হুমকি দিয়ে যায়।
তিনি জানান, ছাত্রলীগ নেতাকর্মীরা রাশেদ খান কেন সেখানে গেলো সেটা নিয়ে কৈফিয়ত চাচ্ছে। এখনও মামুনদের বাড়ির সমানে বাজারে ছাত্রলীগের লোকজন অবস্থান করছে। বাড়ি থেকে বের হলে হামলা করবে। রাশেদরা বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন।
সেখানে পরিস্থিতি এখনও গরম, পুলিশ আসতেছে তারা রাশেদখানসহ সবাইকে সেখান থেকে পুলিশ পাহারায় নিয়ে আসবে বলেও জানান গণ অধিকার পরিষদের এই নেতা।