০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

গফরগাঁওয়ে খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপি প্রার্থী বাচ্চুর সাথে ডা. রানা

০৫ জানুয়ারী, ২০২৬

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: গফরগাঁওয়ের কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত জনস্রোতের একাংশ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিভেদ ভুলে বিএনপির প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর পক্ষে এক মঞ্চে আসলেন একই আসনের  মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য প্রার্থী   ডা. মোফাখখারুল ইসলাম রানাসহ অন্যান্য মনোনয়ন বঞ্চিতরা।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার পাগলা থানার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু এই দোয়া মাহফিলের আয়োজন করেন। 

 

এতে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দোয়া মাহফিলে বিএনপির প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু'র বিজয় নিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা।

এছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের হ নেতাকর্মীরও অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।
 

এসময় বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু বলেন, 'আমি আপনাদের সকলের খেদমতদার, আপনারা আমার পরম আপনজন। বাংলাদেশ  জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সর্বস্তরের নেতাকর্মীরা আজ উপস্থিত হয়েছেন আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে।

 

বাচ্চু আরো বলেন, গফরগাঁও-পাগলা'র সর্বস্তরের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূল, অবকাঠামোর উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, শিক্ষা- স্ব্যাস্থ্যখাতের উন্নয়ন, শিল্পায়নসহ বিভেদ বিভাজন, হিংসা হানাহানিমুক্ত একটি আধুনিক, নিরাপদ, উন্নত, সমৃদ্ধ অঞ্চল হিসাবে গড়ে তোলাই আমার অঙ্গীকার। আমরা আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে কায়মানো বাক্যে প্রার্থনা করি এই মহান নেত্রীকে যেন তিনি জান্নাতুল ফেরদৌস নসীব করেন।

 

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন দোয়া পরিচালনা করেন মুফতি আসাদুল্লাহ সোলায়মান।

Related Article