৩১ অগাস্ট, ২০২৬
Md Ashikur Rahman,
ছবি: ছাত্রশিবির টাঙ্গাইল জেলা
টাঙ্গাইলে এসএসসি ও দাখিলে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শিবির
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা–২০২৬’ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টাঙ্গাইল জেলা।
২৯ আগস্ট (শনিবার ) সকালে টাঙ্গাইল জেলার আদর্শ সমাজ কল্যাণ পরিষদের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা শিবিরের সভাপতি আব্দুল আলিমের সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসএম ফরহাদ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী, টাংগাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আবদুল আলিম খান।
#Chhatrashibir
#Bangladesh