০৯ জানুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: এলজিইডির প্রকল্প ও ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শনে উপদেষ্টা আদিলুর রহমান খান
এলজিইডির প্রকল্প ও ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শনে উপদেষ্টা আদিলুর রহমান খান।
এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন “ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন” শীর্ষক প্রকল্পের আওতায় হাতক–কাটাখালী (RHD) ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে তিনি প্রকল্প এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা আদিলুর রহমান খান ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড (সিসিসিএল) এর কারখানা পরিদর্শন করেন। পাশাপাশি ছাতক সিমেন্টের ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরকরণ প্রকল্প পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও জ্বালানি সাশ্রয়ের ফলে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান আরও লাভজনক ও টেকসই হবে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এলজিইডি, সিসিসিএল এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Good news
Good