০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

দূর্গাপুর উপজেলায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

০১ জানুয়ারী, ২০২৬

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: দোয়া মাহফিল অনুষ্ঠান

আজ ০১লা জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার দূর্গাপুর উপজেলায় একটি বিশেষ দোয়া মাহফিল ও আত্মার মাগফিরাত অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়ে গেলো।

বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় নেতা হিসেবে বিবেচিত আপোষহীন দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায়  ‘দোয়া মাহফিল ও শোক সভা’ আয়োজন করেন দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনসহ সর্বস্তরের জনগন।

উক্ত অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীর্ষের প্রার্থী (২০০৮,২০১৮ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬) অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের রাজনীতিতে এই মহিয়সী গুণী নেত্রীর বিভিন্ন অবদান সংক্ষিপ্ত আকারে উল্লেখ করে রাজনৈতিক স্মৃতিচারন করেন।

উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ কামরুজ্জামান আয়নাল, আহবায়ক, দুর্গাপুর উপজেলা বিএনপি।

Related Article