০৪ অগাস্ট, ২০২৬
আঃ হালিম সরদার,
ছবি: নবগঠিত কমিটির নেতৃবৃন্দ
ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন মুন্সী ছাবির উদ্দিন আহম্মদ ওয়াক্ফ এস্টেট জামে মসজিদের সার্বিক উন্নয়ন, সুষ্ঠু পরিচালনা ও ধর্মীয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে সম্প্রতি মসজিদ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ্ আল-মামুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মোতাওয়াল্লি ও সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. মফিজুল ইসলাম (সুমন) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পাঁচভাগ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আলম খান।
সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এ কমিটি মসজিদের প্রশাসনিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ধর্মীয় পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে। তারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে মসজিদের উন্নয়ন কার্যক্রম আরও স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতার সঙ্গে এগিয়ে যাবে।
নবগঠিত কমিটির পক্ষ থেকে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে মসজিদের পবিত্রতা রক্ষা, নিয়মিত ধর্মীয় কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এলাকাবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে দক্ষিণ লামকাইন মুন্সী ছাবির উদ্দিন আহম্মদ ওয়াক্ফ এস্টেট জামে মসজিদ ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ধন্যবাদ 🌸💚
Good news