০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
আইন-আদালত / বিশেষ সংবাদ / অপরাধ

ধলেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

২২ ডিসেম্বর, ২০২৫

জুয়েল রানা,
দেলদুয়ার উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: উপজেলা প্রশাসন

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের তেঘরী ব্রাহ্মণখোলা এলাকায় আজ ২২শে ডিসেম্বর ২০২৫ইং তারিখ সোমবার ধলেশ্বরী নদী থেকে ড্রেজার দ্বারা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়।


দেলদুয়ার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা জোহরা সুলতানা যূথী এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোহাইমিনুল ইসলাম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে প্রায় ৩,০০০ (তিন হাজার) মিটার পাইপ এবং ০৩ (তিন)টি ড্রেজার মেশিন উদ্ধার করা হয়। এসব সরঞ্জামের কোনো বৈধ মালিকানা দাবি না করায় উদ্ধারকৃত পাইপ ও ড্রেজার মেশিনসমূহ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।


এ সময় দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং দেলদুয়ার থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

Related Article