০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

ধানের শীষ বিজয়ী হলে নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান- আক্তারুজ্জামান বাচ্চু

২২ নভেম্বর, ২০২৫

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: গতকাল শনিবার বিকেলে গফরগাঁও উপজেলার পাগলা থানার সাহেব আলী একাডেমি প্রাঙ্গণে বিএনপির সমাবেশে উপস্থিত জনস্রোতে বক্তব্য রাখেন আক্তারুজ্জামান বাচ্ছু

ময়মনসিংহ-১০,গফরগাঁও  আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় নেতা, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন , এখন আমাদের দায়িত্ব, ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়া। আসন্ন  নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হবেন নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

গতকাল  শনিবার (২২ নভেম্বর) বিকেলে গফরগাঁও উপজেলার পাগলা থানার সাহেব আলী একাডেমি প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাস্ট্র সংস্কারের ৩১ দফার প্রচারনায় সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া   মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও দেশের মানুষের প্রশ্নে, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেননি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ধানের শীষে ভোট দিয়ে, পুরনো অতীতকে পিছনে ফেলে ৩১ দফার ভিত্তিতে একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণের একটি বিরল মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি। বিএনপিকে বিজয়ী করে নতুন সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে হবে।

আক্তারুজ্জামান বাচ্চু বলেন, আপনারা একদিন ভোটকেন্দ্র পাহারা দিবেন, আমি পাঁচ বছর আপনাদের নিরাপত্তার চাঁদরে ঢেকে রাখবো। প্রতিহিংসার বদলে, বিভেদ বিভাজনের উর্ধ্বে উঠে, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবার শান্তি, নিরাপত্তা নিশ্চিত, শিক্ষা, স্ব্যাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, মাদক নির্মূল, বেকার সমস্যা সমাধান, শিল্পায়নে কাজ করবো। 

পাগলা থানা বিএনপি নেতা শেখ মোহাম্মদ ইছমতের সভাপতিত্বে সমাবেশে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Related Article