০৬ ডিসেম্বর, ২০২৫
জুয়েল রানা,
ছবি: কম্বল বিতরণ
টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন কর্তৃক দেলদুয়ার উপজেলার দেওলী ইউনিয়নের চকতৈল এ.কে. আব্দুস সালাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ সেবা প্রদান করা হয়।
উপজেলার ৮টি ইউনিয়ন থেকে মোট ২৪০ জন (প্রতি ইউনিয়নে ৩০ জন করে) নারী-পুরুষকে এই সেবার আওতায় আনা হয়। সেবাগ্রহীতাদের প্রথমে দন্ত চিকিৎসা প্রদান করা হয় এবং পরে তাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি ৯৮ কম্পোজিট ব্রিগেডের ব্যবস্থাপনায় এবং ১১ আর.ই ব্যাটালিয়নের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সেবামূলক এই কার্যক্রম তদারক করেন ১৯ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল নাসের, মির্জাপুর উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর হাফেজ, নাগরপুর উপজেলার সাবেক ক্যাম্প কমান্ডার মেজর শাহিন এবং বর্তমান ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাসুদ।