২৩ সেপ্টেম্বর, ২০২৬
মোঃ আয়ুব মিয়া,
ছবি: মঞ্চে উপস্থিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিচারকবৃন্দ
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে চিত্রাঙ্কন, নৃত্য, কবিতা, অভিনয় ও নজরুলসংগীতে বিভিন্ন গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৬০ জন প্রতিযোগীর তালিকা প্রকাশ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিযোগিতা উদযাপন কমিটির সভাপতি মো. আব্দুর রহমান স্বাক্ষরিত ফলাফল পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
প্রকাশিত ফলাফল সম্পর্কে প্রতিযোগিতা উদযাপন কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিঠু চৌধুরী জানান, প্রতিটি ইভেন্টে ১ম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের উপজেলা পর্যায় থেকে পুরস্কৃত করা হবে। পর্যায়ক্রমে মাদ্রাসা ও কলেজ পর্যায়ের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ১ম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলেন— চিত্রাঙ্কনে প্রাথমিক ক গ্রুপে আজীজা সাইফুন আয়েদা, খ গ্রুপে শঙ্খনীল দাশ; মাধ্যমিক ক গ্রুপে অর্পা চৌধুরী এবং খ গ্রুপে আবিদা সুলতানা আনিকা। নৃত্যে প্রাথমিক ক গ্রুপে আয়েন্ত্রী দাশ, খ গ্রুপে দেবজ্যোতি দাশ দিপ; মাধ্যমিক ক গ্রুপে অরিত্র দে রাজ এবং খ গ্রুপে রাতুল সামন্ত।
কবিতায় প্রাথমিক ক গ্রুপে হাসান ইফতিজা নূর, খ গ্রুপে মেহরাব তালুকদার আনান; মাধ্যমিক ক গ্রুপে নাফিসা মোবাশশিরা এবং খ গ্রুপে উম্মে আয়মন রুপকথা। অভিনয়ে প্রাথমিক ক গ্রুপে তনুশ্রী দে, খ গ্রুপে ওয়াজিহা; মাধ্যমিক ক গ্রুপে আফরা আনজুম এবং খ গ্রুপে ফাতেমা নুর আলিফা।
নজরুলসংগীতে প্রাথমিক ক গ্রুপে তনুশ্রী দে, খ গ্রুপে অনুরাগ বড়ুয়া; মাধ্যমিক ক গ্রুপে রুমী ভট্টাচার্য্য এবং খ গ্রুপে ইন্দিরা বৈরাগী নির্ঝরা ১ম স্থান অর্জন করেছে।