০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ সড়ক দূর্ঘটনায় আহত

১৪ সেপ্টেম্বর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ সড়ক দূর্ঘটনায় আহত

ছাতকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা  এনামুল ইসলাম পারভেজ সড়ক দূর্ঘটনায় আহত।
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে। কৃষি অফিস সূত্রে জানা যায়। শনিবার সকালে এনামুল ইসলাম পারভেজ সিএনজি চালিত অটোরিকশা ছাতক হতে সিলেটের উদ্দেশ্য রওয়ানা দিলে সিলেট - সুনামগঞ্জ সড়কের লামাকাজী নামক স্থানে সিএনজি ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলেই সিএনজি চালক নিহত হন।এসময় একমাত্র যাত্রী উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা ঘটনাস্থল হতে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল ভূইয়া জানান এনামুল ইসলাম পারভেজ ঐদিন অফিসিয়াল কাজে সিলেটে একটি প্রশিক্ষনে যোগদানের জন্য রওয়ানা দিয়েছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান ওসমানী মেডিকেলে  উপস্থিত হয়ে সয্যা পাশে গিয়ে তার চিকিৎসার খোজ খবর নিয়েছেন। তিনি এনামুল ইসলাম পারভেজের দ্রুত সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এনামুল ইসলাম পারভেজের মাথায় ও পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন।

 


 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good