০৮ ফেব্রুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে সোনালী বাংলা বাজারে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ
ছাতকে সোনালী বাংলা বাজারে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ ।
সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের সোনালী বাংলা বাজারের বিভিন্ন এলাকায় লাঙ্গল প্রতীকের স্বমর্থনে গণসংযোগ সম্পন্ন করা হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির নেতা কর্মিদের নিয়ে লাঙ্গল প্রতীকে ভোট চাইতে কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন কৃষকের লাঙ্গল দিয়ে চাষাবাদ করে দেশের অর্থনীতির চাকা সচল হয়।মানুষের উন্নয়নে কাজ করতে হবে ।
কৃষক দের প্রযুক্তির ব্যবহার করে দক্ষতা বৃদ্ধি করতে হবে। গ্রামের ভোটারদের লাঙ্গলের জন্য যে আন্তরিকতা রয়েছে তা প্রশংসনিয়।আমি বিজয়ী হলে গ্রামগঞ্জের অবহেলিত বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করতে চাই।
ভোটারদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।মেহনতি মানুষের ভোটে নির্বাচিত হয়ে আমি জাতীয় সংসদে খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলতে চাই। আমাকে সুযোগ করে দিলে আমি হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই।
রোববার সকালে উপজেলার বিভিন্ন বাজারে এক গণসংযোগ কালে তিনি এসব কথা বলেছেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গোবিন্দগঞ্জ সৈদের গাও ইউনিয়ন, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের লাকেশ্বর বাজার, সোনালী বাংলা বাজার ও বুরাইয়া বাজার সহ বিভিন্ন বাজারে তিনি গণসংযোগ করেন।