১৬ মার্চ, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে সোনালী বাংলা বাজার ও যুব সমাজের দোয়া এবং ইফতার মাহফিল সম্পন্ন
ছাতকে সোনালী বাংলা বাজার ও যুব সমাজের দোয়া এবং ইফতার মাহফিল সম্পন্ন।
সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের সোনালী বাংলা বাজার ও যুব সমাজের উদ্যোগে মরহুম ইরন মিয়া মেম্বার ও এলাকার মুর্দেগান দের স্মরণে ইসালে ছোয়াব উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করা হয়েছে।
বাজার প্রাঙ্গনে সোমবার ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট সিরাজুল ইসলাম। বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব শফিক মিয়ার সভাপতিত্বে ও ব্যবসায়ী খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজারের জেনারেল কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এখলাছুর রহমান ফয়েজ,
রাজনীতিবিদ খালেদ হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, মাষ্টার আব্দুর রউফ, নজির আহমদ, আকমল হোসেন মধু,ছোরত মিয়া, লিলু মিয়া, হাজী সিদ্দিক আলী, নেছার আহমেদ, হেলাল আহমদ, মিলাদ হোসেন সামছুদ্দিন খান প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন আব্দুল বাছিত ও দোয়া পরিচালনা করেন হাফিজ সাইদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সিরাজুল ইসলাম বলেন পবিত্র রমজান মাস আমাদের জন্য রহমত বয়ে আনে।
সকলের উপস্থিতিতে ইফতার মাহফিলের মাধ্যমে ভাতৃত্ব বোধ সৃষ্টি হয়।বিশেষ অতিথির বক্তব্যে এখলাছুর রহমান ফয়েজ বলেন প্রয়াত ইরন মিয়া মেম্বার আমাদের এলাকার একজন জনপ্রিয় মানুষ ছিলেন।
আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। তিনি একজন সৎচরিত্রবান মানুষ হিসেবে সকালের কাছে পরিচিত ছিলেন। পবিত্র রমজান মাস যেন তার নাজাতের পথ তৈরি করে দেয়। আল্লাহর সন্তুষ্টি অজর্নই আমাদের একমাত্র কাম্য।
Good news
Good