১৫ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে পতিত জমি ব্যবহার ও পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের পরামর্শ

২৬ অগাস্ট, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে পতিত জমি ব্যবহার ও পারিবারিক পুষ্টি বাগান স্থানের পরামর্শ।

ছাতকে পতিত জমি ব্যবহার ও পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের পরামর্শ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পতিত জমি ব্যবহার ও পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে প্রান্তিক কৃষকদের। কৃষি অফিসের উদ্যোগে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কলাকৌশল নিয়ে ৬০ জন কৃষকের মধ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ হলরুমে সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ নাজমুল কবির প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন আলো কর্মশালায় অংশ নেন।

প্রশিক্ষণার্থীদের ফল-ফসলের জাত পরিচিতি ও উৎপাদন প্রযুক্তি, জাতীয় ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, দানা ও তেল ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি, গ্রীষ্মকালীন টমেটো, বেগুন ও মরিচের আধুনিক উৎপাদন, সরিষা, সূর্যমুখী, তিল ও চিনাবাদাম চাষ এবং উচ্চমূল্যের ফসল যেমন ক্যাপসিকাম, পেঁপে, পেয়ারা ও তরমুজ উৎপাদনের কলাকৌশল শেখানো হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন, উপজেলায় প্রচুর পরিমাণে পতিত জমি পড়ে আছে। কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে যে কেউ ফসল ফলালে নিজে উপকৃত হবে এবং সমাজে পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good