২১ সেপ্টেম্বর, ২০২৫
সাকির আমিন,
ছবি: ছাতকে মরা চেলা নদী হতে বালু উত্তোলন কালে সেপ সহ দুটি ইঞ্জিন চালিত নৌকা আটক। থানায় মামলা
ছাতকে মরা চেলা নদী হতে বালু উত্তোলন কালে সেপ সহ দুটি নৌকা আটক, থানায় মামলা।
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে সেপ সহ দুটি ইঞ্জিন চালিত নৌকা আটক করার খবর পাওয়া গেছে। মামলা সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মৌলভীর গাওঁ গ্রামের ইজারা বহির্ভূত সরকারি খাস ভূমি( খাল) ও জলা ভূমি থেকে মরা চেলা নদী হতে কতিপয় লোকজন অবৈধ ভাবে বালু উত্তোলন করছে।এসময় ছাতক ফাঁড়ির নৌ পুলিশের সদস্যরা দাওয়া দিলে বালু উত্তোলন কারিরা দৌড়ে পালাতে সক্ষম হয়। পরে ঘটনাস্থল হতে বালু উত্তোলনের সেপ সহ দুটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে পুলিশ। ছাতক সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কৃষ্ণ কান্ত দাস বাদী হয়ে সরকারি ভূমি হতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ভূ-প্রকৃতি মারাত্মক ভাবে নষ্ট করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় মামলা নং ৩১/২৮০ তাং ১৮-০৯-২০২৫ দায়ের করেন। এতে বিবাদী করা হয় ইসলাম পুর ইউনিয়নের ইসলাম পুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে বাবুল মিয়া, একই ইউনিয়নের কুচ বাড়ি গ্রামের মৃত মশরফ আলীর ছেলে বদরুল ইসলাম ও সিলেটের কোম্পানি গঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আব্দুল মতিনকে।ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান মালামাল আমাদের জিম্মায় আছে এবং আসামি দের ধরতে চেস্টা অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান পরিবেশ ধ্বংস কারিদের বিরুদ্ধে প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে। অবৈধভাবে বালু উত্তোলন করে কেউ পার পাবেনা।
Good news
Good