২৪ অক্টোবর, ২০২৫
সাকির আমিন,
ছবি: ছাতকে খেলাফত মজলিসের নির্বাচনী মতবিনিময় সভা
ছাতকে খেলাফত মজলিসের নির্বাচনী মতবিনিময় সভা।
সুনামগঞ্জের ছাতক পৌর খেলাফত মজলিসের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় ও নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ অস্থায়ী কার্যালয়ে খেলাফত মজলিস পৌর শাখার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম সুলাইমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন—নির্বাচনী প্রধান সমন্বয়ক আলহাজ্ব মাওলানা আকিক হুসাইন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:পৌর সহ- সভাপতি মাওলানা দ্বী মুহাম্মদ ও মাওলানা এখলাছুর রহমান,সহ- সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্কর, হাফিজ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমিন ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুর রহমান চৌধুরী,বায়তুলমাল সম্পাদক মাওলানা আসআদ আহমদ,খেলাফত মজলিস নেতা শাহ আলম,হাজী গোলাপ মিয়া,মাওলানা বুরহান উদ্দিন,যুব মজলিস নেতা মাওলানা যুবায়ের আহমদ,আব্দুল হামিদ।
এছাড়াও সংগঠনের ছাতক - দোয়ারাবাজারের নেতা কর্মিদের নিয়ে ইউনিটি বিজনেস এসোসিয়েশন নামে একটি নতুন ব্যবসায়ী সংগঠন গঠন করার ও উদ্যোগ গ্রহন করা হয়েছে।
Good news
Good